প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ইউপির নিহত চেয়ারম্যান খান জাহিদ হাসানের স্ত্রী শিরিনা আক্তার। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের পরিবারকল্যাণ পরিদর্শিকা পদের চাকরি ছেড়ে তিনি নির্বাচন করছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের বহিষ্কৃত সভাপতি ও খান জাহিদ হাসান হত্যা মামলার প্রধান আসামি শেখ হারুন অর রশিদ। তিনি বর্তমানে জামিনে মুক্ত আছেন। ৩ আগস্ট উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
বাগেরহাট প্রতিনিধি