চাকরি জাতীয়করণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী পরিষদের লালমনিরহাট জেলা সম্মেলন গতকাল শনিবার পাটগ্রাম পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ওই পরিষদের ১৮ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়।
সারা দেশে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌর মেয়র রিয়াজুল ইসলাম ও পাটগ্রাম পৌরসভার মেয়র শমসের আলী। সভাপতিত্ব করেন পাটগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী। এতে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী পরিষদ রংপুর বিভাগের উপদেষ্টা নুরুল হুদা ও স্থানীয় নেতারা বক্তৃতা করেন।
সম্মেলন শেষে তারিক রেজাকে সভাপতি ও অনুপ কুমার রায়কে সাধারণ সম্পাদক করে লালমনিরহাট জেলা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী পরিষদের কমিটি ঘোষণা করা হয়।