৩১ ডিসেম্বরের মধ্যে চাকরি জাতীয়করণ করা না হলে আগামী বছরের ১০ জানুয়ারি থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। গতকাল শুক্রবার সকালে ঐক্যজোটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।রাজধানীর দনিয়ায় এ কে স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ঐক্যজোটের সভাপতি মো. সেলিম ভূঁইয়া। সভায় সরকারের উদ্দেশে তিনি বলেন, কতিপয় দলীয় অশিক্ষক মাঠে ছেড়ে দিয়ে চাকরি জাতীয়করণের এক দফার আন্দোলন থামানো যাবে না।গত ২৭ আগস্ট জারি করা প্রজ্ঞাপনকে ‘শিক্ষক স্বার্থবিরোধী’ আখ্যায়িত করে এই প্রজ্ঞাপন বাতিলে হাইকোর্টে রিট করার প্রস্তুতির কথাও সভায় জানানো হয়।সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এক্যজোটের অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব আবু সাঈদ প্রমুখ। বিজ্ঞপ্তি।