চাকরি জাতীয়করণের দাবি সিএইচসিপিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি জাতীয়করণসহ সাত দফা দাবি জানিয়েছে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মো. নঈম উদ্দিন। এতে বলা হয়, সারা দেশে ১৩ হাজার ৮৬১টি কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবায় পরিবর্তন এনেছে। সারা দেশে ১৩ হাজার ৮৬১ সিএইচসিপি গরিব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি মাতৃ ও শিশুমৃত্যুর হার কমাতে কাজ করে যাচ্ছে। কিন্তু তাদের রাজস্ব খাতে নেওয়ার দীর্ঘদিনের দাবিটি পূরণ হয়নি। চলতি মাসে এ প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিএইচসিপি অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একজন করে সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী ও পরিবারকল্যাণ সহকারী রয়েছেন। সিএইচসিপি ছাড়া বাকি দুজন রাজস্ব খাতের কর্মী। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মফিদুল ইসলাম, মো. কামাল হোসাইন সরকার, এম কে মো. মিরাজ প্রমুখ।