চাকরি জাতীয়করণের দাবিতে আত্মাহুতি দেওয়ার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি জাতীয়করণের দাবিতে কাফনের কাপড় পরে গতকাল শনিবার মৌনমিছিল করেছেন কয়েক হাজার বেসরকারি প্রাথমিক শিক্ষক। চাকরি জাতীয়করণ করা না হলে ২৯ ডিসেম্বর তাঁরা আত্মাহুতির ঘোষণা দিয়েছেন।গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। আজ রোববারও সকাল ১০টা থেকে শহীদ মিনারে তাঁরা ২৪ ঘণ্টা অনশন কর্মসূচি পালন করবেন।গতকাল আয়োজিত সমাবেশে শিক্ষক নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ সময় বক্তৃতা করেন মোহাম্মদ সামসুল আলম, মো. শেখ আবদুস সালাম, মো. মাহবুবুল আলম, আবদুর রহমান প্রমুখ। উল্লেখ্য, বেসরকারি শিক্ষকদের চারটি সমিতি ঐক্য পরিষদের ব্যানারে এই আন্দোলনে অংশ নিচ্ছে।