চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা তাঁদের চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন। শিক্ষক-কর্মচারী ঐক্যজোট পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার এই মানববন্ধন করে।মানববন্ধনে দাবি দ্রুত বাস্তবায়ন না হলে শিক্ষক ও কর্মচারীরা রাজপথে নামার হুমকি দেন। ঐক্যজোটের ঢাকা জেলা ও ঢাকা মহানগর কমিটি গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এ সময় স্থগিত হওয়া টাইমস্কেল চালু, প্রচলিত স্কেলে বাড়িভাড়া, চিকিৎসা-ভাতা ও বার্ষিক প্রবৃদ্ধি দেওয়ার দাবি জানানো হয়। ঢাকার বাইরে কুষ্টিয়া, কিশোরগঞ্জ, পিরোজপুর, ময়মনসিংহ, মেহেরপুর, রাঙামাটি, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, যশোর ও বাগেরহাটেও মানববন্ধন করেন শিক্ষক-কর্মচারীরা। কর্মসূচি সফল হওয়ায় শিক্ষক-কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন ঐক্যজোটের চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়া। বিজ্ঞপ্তি।