চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষক কর্মচারীদের অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি জাতীয়করণের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে খাগড়াছড়ি জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। গতকাল শনিবার বেলা ১১টা থেকে শহরের মুক্তমঞ্চে এই অনশন কর্মসূচি শুরু হয়ে বেলা দেড়টায় শেষ হয়।প্রতীকী অনশন কর্মসূচিতে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জেলা আহ্বায়ক ওমর ফারুক, জেলা কমিটির সদস্যসচিব অংপ্রু মারমা, সদর উপজেলা কমিটির সভাপতি বিম্বিসার খীসা, সদর উপজেলা কমিটির সদস্যসচিব শম্ভু মিত্র বড়ুয়া ও শিক্ষকনেতা আলী আকবর।