চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ, ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ ১৭ দফা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। এ ছাড়া শিক্ষকেরা গতকাল বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করেন।বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষক-কর্মচারীরা এ আন্দোলনের কর্মসূচি পালন করছেন। এ কারণে দুই দিন ধরে জেলার মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ রয়েছে। গতকাল দুপুরে কলেজ মোড় এলাকায় মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার চত্বরে সমাবেশ হয়।