চাকরি জাতীয়করণের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে চাকরি জাতীয়করণ করার প্রলোভন দেখিয়ে এক লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে।উপজেলার ২৭টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে একই উপজেলার পরাশরপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান মিয়া ওই টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে সাতজন শিক্ষক গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনা তদন্তে ইউএনও মোহামঞ্চদ মহসিন উদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেছেন।হান্নান মিয়া বলেন, ‘মূলত প্রতিহিংসা থেকে কিছু শিক্ষক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন।’