চাকরি ডটকম ও বিএসএইচআরএমের সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে গতকাল শনিবার অনলাইন ক্যারিয়ার পোর্টাল চাকরি ডটকমের সঙ্গে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের (বিএসএইচআরএম) সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চাকরি ডটকমের পক্ষে প্রথম আলো ডিজিটালের চিফ অপারেটিং অফিসার এহতেরাম উদ্দীন ও বিএসএইচআরএমের প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন এতে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকের আওতায় আগামী ৩ মার্চ অনুষ্ঠেয় ‘ষষ্ঠ বিএসএইচআরএম আন্তর্জাতিক এইচআর সম্মেলন ২০১৭’-এ ক্যারিয়ার পার্টনার হিসেবে অংশ নেবে চাকরি ডটকম এবং প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে প্রথম আলো, অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে প্রথম আলো ডিজিটাল ও রেডিও পার্টনার হিসেবে এবিসি রেডিও এফএম ৮৯.২ কাজ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বিএসএইচআরএমের ভাইস প্রেসিডেন্ট মো. মাশেকুর রহমান খান, মোহাম্মদ রওশন আলী বুলবুল, এম আবদুল্লাহ আল মামুন, এবিসি রেডিওর নির্বাহী পরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন আকন্দ, চাকরি ডটকমের হেড অব বিজনেস মো. রেদওয়ান-উল-হক ও সিনিয়র অ্যাকাউন্ট স্পেশালিস্ট নাঈমুর রহমান
ছবি: প্রথম আলো