চাকরি ডটকমের ক্যারিয়ার ফেস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এবং অনলাইন ক্যারিয়ার পোর্টাল চাকরি ডটকমের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিইউপি ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্ট ২০১৬’। আজ সোমবার ও কাল মঙ্গলবার এবং ২৯ অক্টোবর বিইউপির ক্যাম্পাস মুখরিত থাকবে ভবিষ্যৎ নেতাদের কলকাকলিতে।
১৮টির বেশি বাংলাদেশি এবং বহুজাতিক কোম্পানি এতে অংশ নিচ্ছ। থাকছে ক্যারিয়ার গাইডলাইন, সিভি কালেকশন, ইন্টারভিউ। চাকরির জন্য প্রস্তুত হওয়ার পরামর্শও থাকছে এই আয়োজনে। করপোরেট খাতের জনপ্রিয় আর সফল ব্যক্তিত্বরা থাকবেন তাঁদের দৃষ্টিভঙ্গি সবার মাঝে ছড়িয়ে দিতে।
তিন দিনের এই আয়োজনের সহযোগী হিসেবে থাকছে প্রথম আলোর শুক্রবারের ক্রোড়পত্র ‘চাকরিবাকরি’। আয়োজনটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন fb.com/bupcareerclub এবং ইভেন্টের ফেসবুক পেজ fb.com/events/ 1771124613161301/?ti=cl