চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার অভিযোগে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে আরিফ হোসেন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে স্থানীয় ফারুক আহমেদের কাছ থেকে আড়াই লাখ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ উঠেছে।গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা আরিফ পুলিশকে জানান, তাঁর ভায়রা রাজেন্দ্রপুর এলাকার আবদুল কাইয়ুম সাবেক সেনা কর্মকর্তা। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাঁর ভালো যোগাযোগ রয়েছে। তিনি অনেককে সেনাবাহিনীতে চাকরি দিয়েছেন। তিনি তাঁকেও (ফারুক আহমেদ) চাকরি দিতে পারবেন। এ জন্য আড়াই লাখ টাকা নেন। আরিফ আরও জানান, তাঁর ভায়রা কাইয়ুম গত ১১ জানুয়ারি ফারুককে সেনাবাহিনীতে যোগদানের নিয়োগপত্র দেন। সেখানে চট্টগ্রামের হালিশহর সেনানিবাস তাঁর কর্মস্থল বলে উল্লেখ ছিল। পরে খোঁজ নিয়ে জানা গেছে, নিয়োগপত্রটি ভুয়া। ফারুক হোসেন জানান, তিনি টাকা ফেরত চাইলে আরিফ ও কাইয়ুম কালক্ষেপণ করেন। পরে তিনি গাজীপুরের পুলিশ সুপারের কাছে অভিযোগ ও জয়দেবপুর থানায় মামলা করেন।