চাকরি না দিলে বিশ্ববিদ্যালয় চালাতে দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গতকাল মঙ্গলবার সচেতন ছাত্রসমাজ ও স্থানীয় অভিভাবকদের ব্যানারে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে জেলার পশ্চিম আবদালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আরব আলী বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের লোকজনকে চাকরি না দিলে বিশ্ববিদ্যালয় চালাতে দেওয়া হবে না।’বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্দেশ করে এ হুমকি দেন তিনি। মানববন্ধনে কুষ্টিয়ার হরিনারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, পশ্চিম আবদালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোস্তফাসহ স্থানীয় ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চাকরিবঞ্চিত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়টি স্থানীয় লোকজনের জমির ওপর প্রতিষ্ঠিত। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। অথচ সেখানে স্থানীয় চাকরিপ্রার্থীরা নিয়োগ পাননি। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ে দ্রুত ক্লাস-পরীক্ষা চালু করারও দাবি জানান। আওয়ামী লীগ নেতা মো. আরব আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুভাবে চালাতে হলে স্থানীয় আওয়ামী লীগের লোকদের চাকুরি দিতে হবে, নইলে বিশ্ববিদ্যালয় চালাতে দেওয়া হবে না।’প্রসঙ্গত, সম্প্রতি কর্মকতা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ১৭ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে একের পর এক সহিংস ঘটনা ঘটছে। এতে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।ফলে ভয়াবহ সেশনজটের আশংকা দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২ হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন।