চাকরি না পাওয়ায় ক্লিনিকে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিউনিটি ক্লিনিকে জমি দান করার পর চাকরি না পেয়ে জমিদাতা ওই ক্লিনিকে তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের বাঐখোলা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।স্বাস্থ্য বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কমিউনিটি ক্লিনিক স্থাপনের সময় প্রচার ছিল, যাঁরা জমি দান করবেন, তাঁদের পরিবারের লোকজন ওই ক্লিনিকে চাকরির সুবিধা পাবেন।উপজেলার বাঐখোলা গ্রামের জমি দানকারী আবদুস সাত্তার বলেন, ‘ছেলের চাকরির আশায় ১৯৯৯ সালে সাত শতাংশ জমি রেজিস্ট্রি করে দিই। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কমিউনিটি ক্লিনিকে জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হলে আমার ছেলে মো. আবদুস সাত্তার আবেদন করে। কিন্তু ৯ অক্টোবর অন্য ওয়ার্ডের একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ কারণে ক্লিনিকে তালা ঝুলিয়ে দিয়েছি।’সিরাজগঞ্জের সিভিল সার্জন নাজিমুদ্দীন খান বলেন, ‘কমিউনিটি ক্লিনিকের নিয়োগসংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর নিয়ন্ত্রণ করেছে। এই নিয়োগ দেওয়ার ক্ষমতা তাদের।’