চাকরি পেলেন নিহত সাংবাদিক হাকিমের স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক আবদুল হাকিমের স্ত্রী নুরুন নাহারকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে চাকরি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সিরাজগঞ্জ-৬ আসনের সাংসদ হাসিবুর রহমান তাঁর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন।
২ ফেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক আবদুল হাকিম। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আবদুল হাকিম সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি ছিলেন।
৫ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নিহত আবদুল হাকিমের স্ত্রী নুরুন নাহারকে সমবেদনা জানাতে তাঁর বাড়িতে গিয়ে এক লাখ টাকা অনুদান দেন ও চাকরির আশ্বাস দেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সাংসদ হাসিবুর রহমান নুরুন নাহারের হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর করেন।