চাকরি পেলেন ১৮৫৩ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী ও পঞ্চগড়ে ন্যাশনাল সার্ভিস কার্যক্রমের অধীনে এক হাজার ৮৫৩ জন বেকারকে চাকরি দেওয়া হয়েছে। গত শনিবার ও গতকাল রোববার তাঁদের বিভিন্ন চাকরিতে দুই বছর মেয়াদি নিয়োগপত্র দেওয়া হয়।

নীলফামারীর ডিমলা উপজেলায় গত শনিবার দুপুরে বৃন্দা রানী সরকারি উচ্চবিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে দুই বছর মেয়াদি ওই নিয়োগপত্র দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী। উপজেলায় ৯৭০ জন বেকার যুবক-যুবতী এই নিয়োগপত্র পান। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ২৪০ জন প্রাথমিক বিদ্যালয়ে, ২৮০ জন মাধ্যমিক বিদ্যালয়ে, ১০০ জন কৃষি, বন ও পরিবেশ দপ্তরে, ১৫৯ জন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে এবং ১৯১ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে চুক্তি ভিত্তিতে যোগদান করবেন।

এদিকে পঞ্চগড় সদর উপজেলায় ওই কার্যক্রমের আওতায় ৮৮৩ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। নিয়োগপত্র প্রদান ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের অবহিতকরণ সভা গতকাল রোববার সকালে সদর উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়।