প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরে প্রতিবন্ধীদের জন্য ‘চাকরি মেলা’ হয়েছে। গতকাল শনিবার চাষাঢ়ার জেলা পরিষদের ডাকবাংলোয় সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) ও সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ যৌথভাবে এ মেলার আয়োজন করে। উদ্যোক্তারা জানান, এই চাকরি মেলায় ৫০ জন প্রতিবন্ধী তাঁদের জীবনবৃত্তান্ত নিয়ে যোগ দিয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিকেএমইএর প্রথম সহসভাপতি মো. হাতেম বলেন, নারায়ণগঞ্জে পাঁচ শতাধিক গার্মেন্টসের প্রতিটিতে একজন করে প্রতিবন্ধীকে চাকরি দেওয়া গেলে তাঁদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এ ব্যাপারে বিকেএমইএ প্রয়োজনীয় উদ্যোগ নেবে। নারায়ণগঞ্জ প্রতিনিধি