চাকরি মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনা খরচে সৌদি আরবে মহিলা গৃহকর্মী নিয়োগ বিষয়ে নাটোরে চাকরি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই চাকরি মেলার উদ্বোধন করেন নাটোর সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম। পরে জেলা প্রশাসন এবং বেসরকারি সংস্থা নারী শিশু উন্নয়ন সংগঠন এনএসকেএসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী আতিয়ুর রহমান, জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান ও এনএসকেএসের পরিচালক রওশন আরা।