চাকরি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় টেকনিক্যাল স্কুল ও কলেজে গতকাল বুধবার দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কিলস ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রোক্টিভিটির সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। নেদারল্যান্ড-বাংলাদেশের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত গার্মেন্টস, জেম জুট লিমিটেড, কাজী ফার্মস গ্রুপ, গ্রীণ বাজারের মতো ১৪টি স্থানীয় ও জাতীয় পর্যায়ের চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মেলায় উপস্থিত ছিলেন। এ সময় কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল আজিজ, পঞ্চগড় চেম্বারের সভাপতি আশরাফুল আলম পাটোয়ারী এবং কারিগরি শিক্ষা বোর্ডের উপপরিচালক উপস্থিত ছিলেন। চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সাক্ষাৎকার নিয়ে প্রায় ২০০ জনের চাকরি নিশ্চিত করেন।