চাকরি মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিনের চাকরি মেলা গতকাল শনিবার দুপুরে কুড়িগ্রাম টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চত্বরে শুরু হয়। প্রধান অতিথি ছিলেন ব্যুরো ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিংয়ের (বিএমইটি) মহাপরিচালক অতিরিক্ত সচিব সেলিম রেজা। জেলার লক্ষাধিক নারী গৃহকর্মী সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পাঠানোর উদ্যোগ নিয়েছে গ্যাডো বাংলাদেশ ফাউন্ডেশন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বিএমইটির ডাইরেক্টর ট্রেনিং খলিলুর রহমান, ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান বেনিতাং, সৌদি আরবের ফ্যালকন গ্রুপের ভাইস চেয়ারম্যান ওয়ালিদ আবদুল হাদী, গ্রুপ ডাইরেক্টর ওসামা তালাত ফাহমি, গ্যাডো বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ জাহিদ হোসেন প্রমুখ।