চাকরি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন ক্যারিয়ার পোর্টাল চাকরি ডটকম এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) যৌথ উদ্যোগে কাল শনিবার প্রথমবারের মতো বিইউবিটি ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে চাকরি মেলা। এই মেলায় অংশগ্রহণ করতে পারবেন এই বিশ্ববিদ্যালয়পড়ুয়া চাকরিপ্রত্যাশী যেকোনো শিক্ষার্থী। মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য সঠিক কর্মী খুঁজে নিতে।
মেলার উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।