প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী চাকরি মেলা ‘দ্বিতীয় সিটি ব্যাংক-আরইউসিসি জব ফেয়ার-২০১৪’ শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফোকলোর চত্বরে মেলার উদ্বোধন করা হয়। দেশের প্রায় ২০টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করে বাছাই ও সাক্ষাৎকার নিয়ে সরাসরি চাকরি দেবে বলে জানিয়েছে। গতকাল শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব এই মেলার আয়োজন করেছে। মেলার স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আছে প্রথম আলো জবস।