চাকরি শেষে দুই সচিবকে চুক্তিতে নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির মেয়াদ শেষে দুই সচিবকে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার। এ দুজন হলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন এবং কৃষিসচিব এস এম নাজমুল ইসলাম। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে বলে জানিয়েছেন এই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহিবুল হক। কৃষিসচিব এস এম নাজমুল ইসলাম গত ৩০ ডিসেম্বর অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যান। গোলাম হোসেনের পিআরএলে যাওয়ার কথা আজ বুধবার। তাঁদের পিআরএলের আদেশ বাতিল করে চুক্তিতে নিয়োগ দেওয়া হলো।