চাকরি সরকারীকরণের দাবিতে শিক্ষকদের অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি সরকারীকরণের এক দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করেছে চারটি শিক্ষক সংগঠনের মোর্চা জাতীয় (রেজি.) বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ।পরিষদের নেতারা বলেছেন, আজ শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একই স্থানে অনশন কর্মসূচি পালন করা হবে। বিকেলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সামসুল আলম। এর আগে গত বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ শেষে পরিষদের পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এদিকে এমপিওভুক্তির দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ এমপিও শিক্ষক ফোরাম। ফোরামের নেতারা এমপিওবঞ্চিত শারীরিক শিক্ষা, কৃষি ও কম্পিউটার বিষয়ের শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানান।