চাকরি সরকারীকরণের দাবিতে শিক্ষকদের আমরণ অনশন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি সরকারীকরণের এক দফা দাবিতে গতকাল রোববার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেছে আন্দোলনরত চারটি শিক্ষক সংগঠনের মোর্চা জাতীয় (রেজি.) বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ। সকাল ১০টা থেকে কর্মসূচি শুরু হয়। পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সামসুল আলম বলেন, দাবি পূরণ না হলে আগামী ২৭ ডিসেম্বর স্বেচ্ছায় আত্মাহুতির কর্মসূচি পালন করা হবে।এর আগে সংগঠনটি ২১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়। সেদিন থেকেই তারা শহীদ মিনার থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে।