চাকরি স্থায়ী করার দাবিতে নকলনবিশদের কর্মবিরতি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর শহরের চকবাজার এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল নকলনবিশরা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন l ছবি: প্রথম আলো
শেরপুর শহরের চকবাজার এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল নকলনবিশরা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন l ছবি: প্রথম আলো

শেরপুরে চাকরি স্থায়ী করার দাবিতে নকলনবিশরা গতকাল মঙ্গলবার স্থানীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন। একই সঙ্গে তাঁরা ওই দাবিতে অনির্দিষ্টকালের কলমবিরতি কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন।
বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটির আহ্বানে শেরপুরের নকলনবিশরা এসব কর্মসূচি পালন করছেন। এতে এক মাস ধরে সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে জমির দলিলের নকল কপি ও বালাম বই লেখার কার্যক্রম বন্ধ থাকায় জমি ক্রেতা ও বিক্রেতারা বিপাকে পড়েছেন।
গতকাল দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত বাংলাদেশ এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশন শেরপুর জেলা শাখার সদস্যরা শহরের চকবাজার এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করেন। বক্তৃতা করেন জেলা কমিটির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান এবং সদর, নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী শাখার সভাপতি যথাক্রমে মতিউর রহমান, নূরুন্নবী, সোহরাব তালুকদার, রফিকুল ইসলাম ও মর্জিনা বেগম।
সমাবেশে মো. রুকুনুজ্জামান বলেন, দেড় বছর ধরে সরকার নকলনবিশদের বেতন বন্ধ রেখেছে। এ ছাড়া বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও তাঁদের চাকরি স্থায়ী করা হচ্ছে না।