চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ১০৯ জন কর্মকর্তা-কর্মচারী গত সোমবার দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। চাকরি স্থায়ীকরণের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচির একপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীরা বোর্ডের চেয়ারম্যান তসলিমা আখতার বানুকে অবরুদ্ধ করেন। পরবর্তী সময়ে তিনি দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারী পরিষদের নেতা মাসুদ আলম ও হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, এ শিক্ষা বোর্ড শুরুর পর থেকেই ১০৯ জন কর্মকর্তা-কর্মচারী দৈনিক হাজিরার ভিত্তিতে স্বল্প বেতনে কাজ করে আসছেন। শিগগিরই বিষয়টির সমাধান হবে বলে বলে আশা প্রকাশ করেছেন বোর্ডের চেয়ারম্যান তসলিমা আখতার বানু।