চাকরি স্থায়ীকরণের দাবিতে ২০ জানুয়ারি থেকে শ্রমিক ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি স্থায়ীকরণের দাবিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের দৈনিক মজুরিভিত্তিক ১১ জন শ্রমিক ২০ জানুয়ারি থেকে লাগাতার অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ফটকে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিকনেতা হাফিজুর রহমান। লিখিত বক্তব্যে বলা হয়, ২০ জানুয়ারি থেকে অবস্থান ধর্মঘট শুরু করা হবে। চাকরি স্থায়ী না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ২৪৩ জন শ্রমিক চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন শুরু করে। দীর্ঘদিন আন্দোলন করার পর প্রথমে তাঁরা দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক হিসেবে নিয়োগ পান। এর মধ্যে গত বছরের ২৩ আগস্ট ২৩২ জন শ্রমিকের চাকরি স্থায়ী করা হয়। কিন্তু ১১ জন বাদ পড়ে যান। তাঁদের চাকরি স্থায়ী করার জন্য বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ গত ১৫ সেপ্টেম্বর পরীক্ষা গ্রহণ করে। কিন্তু অদ্যাবধি তাদের চাকরি স্থায়ী না হওয়ায় তাঁরা আন্দোলনের এ কর্মসূচি ঘোষণা করেন। এ বিষয়ে তাপবিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।