চাকরি স্থায়ীর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি স্থায়ী করার দাবিতে সাধারণ বিমা করপোরেশন খুলনা কার্যালয়ের কর্মচারীরা মানববন্ধন করেছেন। গতকাল দুপুরে নগরের পিকচার প্যালেস মোড়ে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মচারীরা বলেন, সারা দেশে ৩০০ জন অস্থায়ী কর্মচারী সাধারণ বিমার বিভিন্ন পদে কাজ করছেন। করপোরেশনের ৭৮২টি পদ শূন্য থাকলেও তাঁদের স্থায়ী করা হচ্ছে না। তাঁরা বলেন, সাধারণ বিমা করপোরেশনের ৫৪১তম বোর্ড সভায় চাকরি স্থায়ী করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।