চাকরিচ্যুতদের অনশন কর্মসূচি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮২১ জন কর্মকর্তা-কর্মচারী তাঁদের চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার সপ্তম দিনের মতো প্রতীকী অনশন পালন করেন। এ ছাড়া তাঁদের অবস্থান ধর্মঘট কর্মসূচিও অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাকরি রক্ষা কমিটির ব্যানারে গতকাল সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবনের নিচতলায় প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়। এ সময় চাকরি পুনর্বহালের দাবিতে কমিটির আহ্বায়ক নুরুল আমিনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভারও আয়োজন করা হয়। এতে চাকরি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মিয়া হোসেন রানা জানান, আজ সোমবার রাষ্ট্রপতির কাছে তাঁদের দাবিসংবলিত একটি স্মারকলিপি দেওয়া হবে।বিগত চারদলীয় জোট সরকারের আমলে এই নিয়োগপ্রাপ্তদের চাকরির বৈধতা নিয়ে গাজীপুরের-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক একটি রিভিউ পিটিশন দায়ের করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই নিয়োগ কার্যক্রম অবৈধ ঘোষণা করেন। পরে ১০ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে এ রায় বাস্তবায়নের ব্যবস্থা করে।