প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত আট শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর চাকরি পুনর্বহালের দাবিতে গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে স্মারকলিপি প্রদানের জন্য বঙ্গভবনের উদ্দেশে পদযাত্রা শুরু হয়। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে অনুষ্ঠিত ওই পদযাত্রায় নেতৃত্ব দেন চাকরি রক্ষা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার নূরুল আমীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাকরি রক্ষা কমিটির সদস্যসচিব মিয়া হোসেন রানা, উপ-রেজিস্ট্রার শাহ আলম, রাজিয়া সুলতানা, মোমিনুল ইসলাম, আবু হানিফ খন্দকার প্রমুখ।