চাকরিতে পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবি শ্রমিকদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামলা প্রত্যাহার এবং চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান স্ক্যান টেক্স কারখানার শ্রমিকেরা। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এ দাবি জানান।শ্রমিকেরা তাঁদের দাবি আদায়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি, কাল বুধবার সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বৃহস্পতিবার আদমজী ইপিজেডে বেপজার অফিসের সামনে মানববন্ধন পালন করবেন শ্রমিকেরা।