চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি রক্ষা কমিটি লাগাতার কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন ও সমাবেশ করে।সমাবেশে সভাপতিত্ব করেন চাকরি রক্ষা কমিটির আহ্বায়ক নুরুল আমীন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চাকরি রক্ষা কমিটির সদস্যসচিব মিয়া হোসেন রানা, আবু হানিফ খন্দকার, মিয়াজ আফাজ উদ্দীন, ফারুক খান, ইউসুফ সরকার, মোশাররফ হোসাইন প্রমুখ। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘অভিভাবক হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের পক্ষে কোনো ভূমিকা রাখেনি। এখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, চাকরি ফিরিয়ে দিয়ে ৮০৭টি পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচান।’আদালতের নির্দেশে গত ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সিন্ডিকেট সভা করে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ১১ সেপ্টেম্বর বিকেলে ৮০৭ জন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়।