চাকরিতে প্রবেশের বয়স বাড়াতে কাল অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে আগামীকাল শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবেন এই দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ডাকে বেলা তিনটায় রাজধানীর শাহবাগে এই কর্মসূচি পালিত হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় একদল শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী প্রথম আলো কার্যালয়ে এসে লিখিতভাবে এই কর্মসূচির কথা জানান। তাঁদের কয়েকজন বলেন, তাঁরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন। গড় আয়ু যখন ৪৫ বছর ছিল, তখন চাকরিতে প্রবেশের বয়স ছিল ২৭। গড় আয়ু যখন ৫০ ছাড়াল, তখন প্রবেশের বয়স ৩০ করা হলো। এখন গড় আয়ু প্রায় ৭১। এ ছাড়া সেশনজটসহ বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা পাস করেও বের হতে পারেন না। অবসরের বয়সও দুই বছর বাড়ানো হয়েছে। বিদেশের কোনো কোনো দেশেও চাকরির প্রবেশের বয়স বেশি। এসব বিবেচনায় চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো উচিত।

এই দাবিতে তাঁরা গত প্রায় তিন বছর ধরে আন্দোলন করে আসছেন।