চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীতকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। এই দাবিতে ২৫ ফেব্রুয়ারি বেলা তিনটায় শাহবাগে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়।