চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ নামে একটি সংগঠন। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে ইমতিয়াজ হোসেন বলেন, আজ সারা দেশের ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই দাবি নিয়ে মানববন্ধন করছে। ৩১ মার্চের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় সেশন–জটের দায়ভার কার প্রশ্ন তুলে বলেন, সেশন–জটের কারণে শিক্ষার্থীরা অনেক পিছিয়ে যাচ্ছে। কিন্তু এই সমস্যার দায়ভার কেউ নিচ্ছে না। সেশন–জটের দায়ভারও কি শিক্ষার্থীরা নেবে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৈয়দ সাব্বির রহমান আমেরিকা ও কানাডার মতো বিশ্বের উন্নত দেশে চাকরির সর্বোচ্চ বয়সসীমা উল্লেখ করে বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে চাকরির সর্বোচ্চ বয়স ৩৮-৫৯ পর্যন্ত। অথচ আমাদের দেশে মাত্র ৩০। তাই অবিলম্বে চাকরির বয়স ৩৫ করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সবুজ ভূঁইয়া, সঞ্জয় কুমার দাস, নাদিয়া, শরীফুল আলম প্রমুখ।