চাকরির প্রলোভনে ধর্ষণ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে গত শুক্রবার নাছির উদ্দিন ভূঞাকে (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাছির উপজেলার দামপাড়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে দামপাড়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র থেকে নাছিরকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের শিকার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য আজ রোববার কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হবে। তরুণীটি জানান, তাঁর বাড়ি করিমগঞ্জ উপজেলায়। তিনি কিশোরগঞ্জের একটি ক্লিনিকে আয়ার চাকরি করেন। এ সুবাদে একদিন নাছিরের সঙ্গে কিশোরগঞ্জে দেখা হয়। এ সময় নাছির তাঁকে বলেন, ‘তুমি আমার কেন্দ্রে চাকরি করবা। তাঁর কথা বিশ্বাস করে আমি চাকরি করার আগ্রহ প্রকাশ করি ও আমার মুঠোফোন নম্বর দিই। নাছির বৃহস্পতিবার দুপুরে হারুন নামের একটি ছেলেকে দিয়ে আমাকে ডেকে পাঠান। ওই দিনই আমি চলে যাই। সেখানে পৌঁছার পর নাছির আমাকে ওই কেন্দ্রের একটি কক্ষে আটকে রাখেন। ওই দিন রাতে, শুক্রবার বিকেলে ও সন্ধ্যায় নাছির আমার ওপর পাশবিক নির্যাতন চালান।’এলাকাবাসী জানান, শুক্রবার রাতে ওই কেন্দ্রে নারীর কান্নার শব্দ শুনে গ্রামের লোকজন ওই কেন্দ্রটি ঘেরাও করে পুলিশে খবর দেয়। রাতেই নাছিরকে আটক ও মেয়েটিকে উদ্ধার করে পুলিশ।নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী বলেন, এ ব্যাপারে গতকাল শনিবার মেয়েটি বাদী হয়ে নাছির ও তাঁর সহযোগী হারুনকে আসামি করে একটি মামলা করেছেন। নাছিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হারুন পলাতক।