চাকরির বয়সসীমা বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত মুক্তিযোদ্ধা শিক্ষক ও কর্মচারীদের চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মুক্তিযোদ্ধা শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের উপজেলা শাখার উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়। পরিষদের আহ্বায়ক হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে পৌর শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন পরিষদের যুগ্ম আহ্বায়ক আফসার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আবদুস সামাদ, নওশেদ আলী, সাহা আলম প্রমুখ। পরে ইউএনও এরশাদ হোসেন খানের কাছে তাঁরা স্মারকলিপি দেন।