প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাকটিভিটি প্রকল্প (আইএপিপি) বন্ধ না করে কর্মরত ব্যক্তিদের চাকরির মেয়াদ বৃদ্ধির দাবি করেছেন কর্মীরা। ওই দাবি আদায়ে তাঁরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল শনিবার বেলা ১১টায় নগরের অশ্বিনীকুমার হলের সামনের সড়কে প্রকল্পের কর্মীরা ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, ২০১১-১২ অর্থবছরে সরকার ও দাতা সংস্থা জিএএফএসপির যৌথ অর্থায়নে, বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন আইএপিপি চালু হয়। দুটি মন্ত্রণালয়ের অধীন চারটি গবেষণা প্রতিষ্ঠান এ প্রকল্পের সঙ্গে যুক্ত। চার বছর যেতে না যেতেই প্রকল্পটি বন্ধ করার ষড়যন্ত্র শুরু হয়েছে। ব্যাংকে ৫০ কোটি টাকার বেশি থাকা সত্ত্বেও ৩১ ডিসেম্বর প্রকল্প বন্ধ করার আল্টিমেটাম দেওয়া হয়েছে। বরিশাল অফিস