প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলীতে গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ন্যাশনাল সার্ভিসের দুই শতাধিক কর্মী তাঁদের চাকরির মেয়াদ বাড়ানোর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন। আধা ঘণ্টার মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন সৈয়দ মো. নাজমূল হক, সুশীল, আমেনা বেগম, মমতাজ বেগম প্রমুখ। পরে তাঁরা প্রধানমন্ত্রী বরাবরে লেখা একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পেশ করেন।আমতলী উপজেলা যুব উন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে, আমতলী উপজেলায় ২০১০ সাল থেকে তিনটি ধাপে দুই হাজার ৫৭৫ জনকে দুই বছরের জন্য ন্যাশনাল সার্ভিসের আওতায় তিন মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। নিয়োগ অনুযায়ী পর্যায়ক্রমে আগামী আগস্টে তাঁদের চাকরির মেয়াদ শেষ হবে।