চাকরির সুযোগ বাড়াতে চাকরি মেলা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রচার-প্রসার এবং সম্ভাব্য চাকরিদাতা প্রতিষ্ঠানের সংযোগ ও চাকরির সুযোগ বাড়াতে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রকল্প আয়োজিত চাকরি মেলা বা ‘জব ফেয়ার-২০১৪’ ও সেমিনার গতকাল মঙ্গলবার রাজধানীর আইডিইবি ভবনে অনুষ্ঠিত হয়েছে।
দিনাব্যাপী মেলায় ৫৪টি শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। প্রতিষ্ঠানগুলো ২০৬৬ জন চাকরীপ্রার্থীর জীবনবৃত্তান্ত সংগ্রহ করে ১২২০ জনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মেলার উদ্বোধন করেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজাহান মিঞার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাসচিব ড. মোহাম্মদ সাদিক। সেমিনারে মূল প্রবন্ধ পড়েন প্রকল্পটির পরিচালক গোলাম মো. জহিরুল আলম। উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বজলুর রহমান, বিশ্বব্যাংকের কর্মকর্তা ড. মোখলেসুর রহমান এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম।
মেলার ক্যারিয়ার পার্টনার ছিল প্রথম আলো জবস। বিজ্ঞপ্তি৷