চাকসুর ডেপুটি রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ডেপুটি রেজিস্ট্রার জাকের আহমেদকে গত বুধবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা প্রথম আলোকে বলেন, প্রায় এক মাস ধরে বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীরের নির্মাণকাজ চলছে। কিন্তু ৩ মে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় সীমানাপ্রাচীরের নির্মাণকাজে বাধা দেন জাকের আহমেদ। এ সময় তিনি নির্মাণকাজের সঙ্গে যুক্ত কর্মচারীদের সঙ্গেও অশোভন আচরণ করেন।

অধ্যাপক কামরুল হুদা বলেন, নির্মাণকাজে বাধা ও অশোভন আচরণের কারণে জাকের আহমেদের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করা হয়। ৩ মে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।