প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে হাওয়া দেওয়ার সময় ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে আবদুল লতিফ (৪৫) নামের এক ট্রাকমালিক নিহত হয়েছেন। এ সময় জাহিদ হোসেন (১৫) নামে গ্যারেজের এক শ্রমিক আহত হয়েছে। তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাইতল্যা বাজারে এ ঘটনা ঘটে। নিহত লতিফের বাড়ি উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল উত্তরপাড়া গ্রামে। এলাকাবাসী জানান, সকালে চাকা ফেটে যাওয়ায় তা মেরামতের জন্য লতিফ নিজেই ওই বাজারের একটি গ্যারেজে ট্রাকটি নিয়ে যান। চাকা মেরামত শেষে হাওয়া দেওয়ার সময় তা বিকট শব্দে বিস্ফোরিত হয়।