চাকা ফেটে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে মহিষের গাড়ির চাকায় হাওয়া দিতে গিয়ে গত সোমবার সন্ধ্যায় আবদুল রহিম শেখ (৪৪) নামের এক চালক নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার কালুখালী রতনদিয়া ইউনিয়নের কাশিনাথপুর গ্রামে। কালুখালী থানার ওসি নুরে আলম ফকির বলেন, রহিম সন্ধ্যায় রতনদিয়া বাজারে মহিষের গাড়ির চাকায় হাওয়া দিচ্ছিলেন। এ সময় চাকা ফেটে দুজন আহত হন। তাঁদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রহিম মারা যান।