চাকায় ওড়না পেঁচিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর শহরে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার কেবি মার্কেট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত তরুণী হলেন কামরুন্নাহার মৌসুমী (২৫)। তিনি গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার এস এম মজিবুর রহমানে মেয়ে। নিহত তরুণীর পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে কামরুন্নাহার ও তাঁর মা ব্যাটারিচালিত একটি অটোরিকশা নিয়ে জয়দেবপুর বাজারে যাচ্ছিলেন। রিকশাটি শহরের কেবি মার্কেটের সামনে পৌঁছালে অসাবধানতাবশত রিকশার চাকায় কামরুন্নাহারের ওড়না পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।