চাকায় চাদর পেঁচিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল রোববার সকাল নয়টায় অটোবাইকের চাকায় চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লেগে নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি মারা যান। প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পরিবার সূত্র জানায়, উপজেলার ভাটারা ইউনিয়নের কুটুরিয়া গ্রামের নজরুল ইসলাম নিজ বাড়ি থেকে অটোবাইকে চড়ে কর্মস্থল পৌরসভার শিমলাবাজারের উদ্দেশে রওনা দেন। পৌরসভার পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কাছে আসার পর তাঁর শরীরে থাকা চাদর অটোবাইকের চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়।