চাকায় পিষ্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে পথচারী সুশীল চন্দ্র সরকার (৩২) নিহত হয়েছেন। সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, রংপুরের তারাগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ গ্রামের বাসিন্দা সুশীল গতকাল শুক্রবার সকালে বাইসাইকেলে করে সৈয়দপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে সৈয়দপুর-রংপুর মহাসড়কে কামারপুকুর কলাবাগান এলাকায় রংপুরগামী একটি মিনিবাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি|