প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার উপজেলার ভান্ডারিয়া-ভিটাবাড়িয়া সড়কের কাপালিরহাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তার নাম আসমা আক্তার (১৬)। সে ভিটাবাড়িয়া নূরজাহান হাবিব বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ভিটাবাড়িয়া গ্রামের বাড়ি থেকে আসমা ব্যাটারিচালিত অটোরিকশা করে ভান্ডারিয়া শহরে তার বোনের শ্বশুরবাড়ি যাচ্ছিল। পরে কাপালিয়ারহাটে পৌঁছালে তার ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়।