চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে গত রোববার ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে সাথী বিশ্বাস (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। কোটালীপাড়া উপজেলার রামশিল ইউনিয়নের তিনমুখী বাজার রাজাপুর গ্রামে ওই ঘটনা ঘটে। সে পয়সা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। নিহত শিশুর বাবা দশরথ বিশ্বাস বলেন, সাথী তাঁর মেজো মেয়ে কণিকা বিশ্বাসের বাড়িতে বেড়াতে গিয়েছিল। রোববার সন্ধ্যায় সাথী কণিকার সঙ্গে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ আবদুল্লাহ সরোয়ার বলেন, ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই মারা যায় সাথী।