চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সুমনা আক্তার (২০) নামের এক গৃহবধূ মারা গেছেন। গত শনিবার সদর উপজেলার চৌধুরীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুমনা আক্তার নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের পশ্চিম সুটিপাড়া গ্রামের সেলিম হোসেনের স্ত্রী ও একই ইউনিয়নের উত্তর সুটিপাড়া গ্রামের সুবহান আলীর মেয়ে। নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ ব্যানার্জি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের হাতে লাশ হস্তান্তর করা হয়েছে।